Tuesday, 14 January 2014

দ্বিতীয় টুকরো



** ১ **

চক্রাকারী, প্রাণ খোঁজে তো, "পাগল" নামক গতি।
একারণেই, কবিত্ব আমি, হারিয়েছি সম্প্রতি।

 ** ২ **

মনের ভিতর উপড়ে ফেলি, জোড়া হাসনুহানা  
লোকসমাজে ঘনিষ্টতা প্রবলভাবে মানা

** ৩ **

কি করবে, বইপত্র ? মুখ করবে আলো ?
আগুন এখন সস্তা। অসব পুড়িয়ে ফেলা ভালো।

** ৪ **

মধ্যবিত্ত আক্ষেপেদের মেটাবো কোন বিষে ?
এই, ভালোলাগার যন্ত্রণারা বেশ, একঘেয়ে ও ক্লিশে ।

** ৫ **

No comments:

Post a Comment