Tuesday, 8 October 2013

প্রেম বিষয়ক টুকরো ও ইত্যাদি




** ১ **

শ্রাবণ শুধু তোর-ই নয়, আমিও পেতাম তাকে
প্রতিদিনের অলস দুপুর, খুনসুটির ফাঁকে

** ২ **

কি জানি, সব প্রেমিকার রঙ, ফ্যাকাসে বা ফিকে
তাল মিলিয়ে, ভালবাসাও প্রতারনার দিকে

** ৩ **

ভালবাসা মানে, অনেকটা নিঃসঙ্গতাকে
ভাগ করে নেওয়া
ভালবাসা মানে, সেই নিঃসঙ্গতাদের
একা করে দেওয়া

** ৪ **

এ শহরে, ঠোঁটেদের কোণে, একাকীত্বের ঘর।
হাতের মুঠোয়, গুমরে মরে, প্রেমের চরাচর।

** ৫ **

বুকের ভিতর অর্কিড-বন, নিরবতার লিরিক।
তোর জন্যে পেরিয়েছি, কত আলোকবর্ষ সিঁড়ি।

Tuesday, 24 September 2013

প্রথম টুকরো কটা


******* ১ *******

ছেঁড়া টাকা পেলে কবিতা লিখবে স্বার্থ
ছেঁড়া থাকি বলে কবি-টা অপদার্থ

******* ২ *******

কবির জন্যে তিক্ততা, কবির গলায় অস্ত্র
কবিতায় কেন প্রতিবাদ ? কবিত্ব সন্ত্রস্ত

******* ৩ *******

মনে কর কবি ঝড় লিখেছে, মনে কর সেটা বজ্রপাত
মনে কর সেসব মনগড়া, কবি উন্মাদ, নির্ঘাত।

******* ৪ *******

লেখার মধ্যে ধর্ষিতা
লেখায় যৌনফন্দি
লেখায় কিসের বিচার
লেখাটাই অভিসন্দি

******* ৫ *******

শব্দের সাথে শব্দের প্রেম,
কবিতা, কবির হারেম

******* ৬ *******

দুরছাই ! লেখা যত ছাইপাঁশ পদ্য
কবিতার গোঁ ধরে মাথাভরা ছন্দ
ছাপবেনা কোন লোক এসবই জঞ্জাল
কেন ছাই লিখি বসে সবকটা ভুলভাল

******* ৭ *******

সেসব কবি লিখেই থাকেন, শিশিরবিন্দু অহর্নিশ
ট্রেন লাইনের পাশেই কবির, জন্যে রাখা, ধানের শিষ

******* ৮ *******

কবিরা..!! ছন্দ শব্দের জাল গোটাও...
স্বপ্নে কবিতাদের বেচে, দু মুঠো খাও..!